২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লবণের গুদামে আগুন

চট্টগ্রামের মাঝিরঘাটে আগুন লেগে তিনটি লবণের গুদাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মাঝিরঘাটে আগুন লেগে তিনটি লবণের গুদাম পুড়ে গেছে। এতে কেউ হতাহত না হলেও প্রায় ৩০ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। মঙ্গলবার বেলা পৌনে বারটার দিকে নগরীর মাঝিরঘাটে ডেপ সল্ট নামে একটি প্রতিষ্ঠানের গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের সহায়তায় একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ওই স্থানে ডেপ সল্ট, বিবি সল্ট ও কর্ণফুলী সল্ট-এর গুদামের বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৬৩৬ ঘ.