কক্সবাজার, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সীমা বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাতে রামুর ফকিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করে। মিজান রামুর মেরংলোয়া গ্রামের আবুল হোছনের ছেলে।
কক্সবাজার গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাকির হোসেন মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে জানান, “হামলার ছবি থেকে শনাক্ত করে মিজানুরকে আটক করা হয়েছে। সে নিজেও সীমা বিহারে হামলায় সম্úৃক্ত থাকার কথা স্বীকার করেছে।”
মিজান হামলায় জড়িত আরো অনেকের নাম জানিয়েছে বলেও পুলিশ কর্মকদর্তা জানান।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুর বৌদ্ধবসতিতে রাতভর তাণ্ডব চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। ওই হামলায় রামু উপজেলার ৭টি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। পরদিন উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনায় পুলিশ ১৭টি মামলায় এ পর্যন্ত দুইশরও বেশি লোককে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৩৪৯ ঘ.
bdnews24