ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভাটারায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে ফাতেমা বেগম (২২) নামে ওই গৃহবধূকে হত্যা করা হয়।
ভাটারা থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাটারার সোলমাইট এলাকার একটি টিনশেড ঘর থেকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়।
সন্ধ্যার পর ফাতেমার স্বামী হাবিবুর রহমান স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় বলে ওসির ধারণা।
এলাকাবাসী পুলিশকে জানিয়েছে, মোবাইল ফোন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল।
ফাতেমার বাড়ি মাদারীপুরে শিবচরে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩৪৫ ঘ.
bdnews24