মাদারীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আবর আমিরাতের দুবাইয়ের শারজায় ময়লা সরানোর মেশিন উল্টে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
রোববার নিহত দিদারুল ইসলাম (৩৫) মাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের আব্দুল মতিন হাওলাদারের ছেলে।
সোমবার সকালে তার মৃত্যু সংবাদ বাড়ি পৌঁছে বলে নিহতের স্বজনরা জানান।
দিদারুলের স্ত্রী রিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বাংলাদেশ সময় সকাল ১০টায় ময়লা সরানোর মেশিন চালানোর সময় তা উল্টে গেলে ঘটনাস্থলে তার স্বামীর মৃত্যু হয়।
আড়াই মাস আগে তিনি দুবাই যান। তাদের ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে বলে রিমা বেগম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৭ ঘ.
bdnews24