২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কালী প্রতিমা ভাঙচুর

বরিশালের হিজলায় কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

বরিশাল, নভেম্বর ১২ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- বরিশালের হিজলায় কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, রোববার গভীর রাতে খুন্না বাজার এলাকায় মহাপ্রভু সেবা আশ্রমের সার্বজনীন কালী মন্দিরে এ ভাঙচুর করা হয়। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক মানিক লাল দাস বলেন, “সোমবার মন্দিরে গিয়ে কালী প্রতিমার মাথা, হাত ও পা ভাঙা দেখতে পাই।” রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা। মন্দির কমিটির সভাপতি রাধা রাম দাস জানান, এখানে প্রায় একশ’ বছর ধরে কালীপূজা হচ্ছে। কিন্তু কোনো দিন এমন ঘটনা ঘটেনি। মঙ্গলবার কালীপূজা উপলক্ষে এই প্রতিমা নির্মাণ করা হয়। ওসি শওকত আনোয়ার আরো জানান, কালী প্রতিমার হাতে থাকা অস্ত্রগুলো দুর্বৃত্তরা নিয়ে গেছে এবং এর চারটি হাত, পা ও মাথার কিছু অংশ ভেঙে ফেলেছে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৯২৩ ঘ.