২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে বিকেএমইএ’র সামনে শ্রমিকদের অনশন

বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) প্রধান কার্যালয়ের সামনে অনশন করেছে পোশাক শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) প্রধান কার্যালয়ের সামনে অনশন করেছে পোশাক শ্রমিকরা। সোমবার সকাল ১১টায় চাষাঢ়ায় ওই কার্যালয়ের সামনে ‘জারজিস নিট কম্পোজিট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’ ও ‘এসিসিএল লিমিটেড’ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকরা এ অনশন করে। পরে বিকাল ৩টার দিকে বিকেএমইএর পক্ষ থেকে বৃহস্পতিবারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের কনশন প্রত্যাহার করে নেয়। তবে তাদের দাবি আদায় না হলে আবারও আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল। তিনি জানান, সদর উপজেলার ফতুল্লার মাসদাইর এলাকার জারজিস নিট কম্পোজিট ইন্ড্রাষ্ট্রিজ প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা দুইমাস ধরে বেতন পাচ্ছে না। এর মধ্যে সম্প্রতি দুইজন নারী ও আটজন পুরুষ শ্রমিককে ছাঁটাই করা হয়। এছাড়া এসিসিএল লিমিটেড এর শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে এবং বকেয়া বেতন দেয়া হচ্ছে না। জারজিস নিটে ৩৫০ ও এসিসিএল এ ৭০ জন শ্রমিক কাজ করে। এ ব্যাপারে বিকেএমইএ এর শ্রমিক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জিএম ফারুক জানান, পোশাক করখানা দুটির মালিকের সঙ্গে আলোচনা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তাদের সঙ্গে বৈঠক করে একটি সমঝোতা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮৫৬ ঘ.