২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে ভর্তিতে ‘সাংসদ কোটার’ বৈধতা চ্যালেঞ্জ

বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য কোটা প্রবর্তনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছে দুটি মানবাধিকার সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য কোটা প্রবর্তনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছে দুটি মানবাধিকার সংগঠন। আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে অ্যাডভোকেট জেড আই খান পান্না সোমবার এই আবেদন করেন। রিটে শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) বিবাদি করে দুটি রুলের পাশাপাশি এ বিষয়ে অর্র্ন্তবতীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী রোববার জানান, বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য দুই শতাংশ কোটা রাখা হবে। এ জন্য সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কোটা প্রবর্তনের প্রক্রিয়া থেকে বিবাদিদের বিরত রাখতে কেন নির্দেশনা দেয়া হবে না- সে বিষয়ে রুল চাওয়া হয়েছে রিট আবেদনে। এছাড়া কোটা প্রবর্তন প্রক্রিয়া চালিয়ে নেয়ার ওপর অর্র্ন্তবতীকালীন স্থগিত আদেশ চাওয়া হয়েছে ওই রিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১৬৪৫ ঘ.