২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ‘নিখোঁজ’ ছাত্র বগুড়ায় উদ্ধার

‘নিখোঁজের’ চারদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রুহুল আমীনকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 05:33 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজের’ চারদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রুহুল আমীনকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। রুহুল আমীন নামে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই ছাত্র গত বৃহস্পতিবার থেকে ‘নিখোঁজ’ ছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। রোববার বগুড়ার সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে বলে জানান মতিহার থানার ওসি সানাউল হক। “তবে কী কারণে নিখোঁজ হয়েছিলেন বা কেউ তাকে অপরহরণ করেছিল কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি রুহুল আমীন।” জিডিতে পরিবার জানায়, রুহুল আমীন বৃহষ্পতিবার দুপুরে পরীক্ষা দিতে বিনোদপুর বাজারের আমির হামযা ছাত্রাবাস (পূর্ব ধরমপুর) থেকে বিশ্ববিদ্যালয়ে যান। পরীক্ষায় অংশ না নিতে দেখে সহপাঠীরা তার মোবাইলে ফোন দিয়ে সেটি বন্ধ দেখতে পান। রাতে রুহুল আমীন ছাত্রাবাসেও ফিরে আসেননি। পরদিন তার পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় জিডি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩২৫ ঘ.