গাজীপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৩টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদরের নয়নপুরের মনির হোসেনের ছেলে শাওন (২৪) ও সাদেক উল্লাহর ছেলে সালাহ উদ্দিন ওরফে রাজু (২৮)।
নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন বলেন, শাওন ও রাজু মোটরসাইকেলে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮১৫ ঘ.
bdnews24