রাজশাহী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে মেহেরচণ্ডী এলাকায় একটি ছাত্রাবাস থেকে শুক্রবার ১২টি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
ওই সময় এক শিবির কর্মীকে আটকও করা হয়। আটক নুরুল হুদা বিশ্ববিদ্যালয়ের আরবী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া একইদিন নগরীর বিভিন্ন স্থান থেকে আরো ১৫ শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে রাত ৩টার দিকে থানা ও গোয়েন্দা পুলিশ ছাত্রবাসটিতে যৌথভাবে অভিযান চালায়। সেখান থেকে ১২টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া নুরুল হুদা নামে শিবিরের এক কর্মীকে আটক করা হয়।
তিনি আরো জানান, বোমাগুলো জামায়াত ইসলামীর নির্দেশনায় তৈরি করা হয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল জানিয়েছেন।
এদিক বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকা ও ছাত্রাবাসে বিশেষ অভিযান চালিয়ে শিবিরের ১৫ কর্মীকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৩৮ ঘ.
bdnews24