২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্য বিয়ে, বরসহ ৭ জন দণ্ডিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাল্য বিয়ের উদ্যোগ নেয়ায় বরসহ সাত জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

চাঁদপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাল্য বিয়ের উদ্যোগ নেয়ায় বরসহ সাত জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এই সাজা দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে বর সাইফুর রহমানকে শামীমকে ৭ দিন, তার বাবা আবদুল মতিন ও মেয়ের বাবা খলিলুর রহমানকে ৩ দিনের জেল এবং প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া বিয়েতে যাত্রী বহনকারী চারটি মাইক্রোবাসের চালকের প্রত্যেককে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়। ইউএনও মো. মোয়াজ্জম হোসাইন বলেন, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা হাজী বাড়ির খলিলুর রহমানের নবম শ্রেণিতে পড়–য়া মেয়ের (১৪) সঙ্গে পাশের হাজীগঞ্জ উপজেলার হোটনি গ্রামের আবদুল মতিনের ইতালি প্রবাসী ছেলে শামীমের (২৫) বিয়ে হওয়ার কথা ছিল শুক্রবার। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মজুমদার মেয়েপক্ষকে বিয়ে না দেয়ার অনুরোধ করেন। কিন্তু তার অনুরোধ উপেক্ষা করে মেয়েপক্ষ বিয়ের আয়োজন করে বলে জানান ইউএনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৫৯ ঘ.