নারায়ণগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পানাম নগরীর জন্য আশপাশের তিনটি গ্রামের জমি অধিগ্রহণের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
এসময় তারা প্রতœতত্ত্ব অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে। অবরুদ্ধ করে রাখে পানাম নগরীর প্রতœতত্ত্ব অধিদপ্তরের কর্মচারীদের।
শুক্রবার দুপুরে কয়েক হাজার লোক মিছিল করে পানাম নগরীর প্রতœতত্ত্ব অফিসের সামনে এ বিক্ষোভ করে।
স্থানীয় খাগুটিয়া মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি বাবুল মোশাররফ, সোনারগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, সোনারগাঁও যুবসংঘ ক্লাবের সভাপতি মোতালেব মিয়া স্বপন, আনোয়ার হোসেন, সোলায়মান বেপারী ও মিলন মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি অধিগ্রহণ করা হলে এ এলাকার ২০ হাজার মানুষ বসতি হারাবে। তারা এও ঘোষণা দেন যে, প্রয়োজনে জীবন দেবেন, তবু জমি দেবেন না।
নামে প্রকাশে অনিচ্ছুক পানাম নগরীর প্রতœতত্ত্ব অফিসের এক কর্মকর্তা জানান, নগরীর নির্মাণাধীন বাইপাস সড়কের কাছে কিছু গাছ কাটা হয়েছে। পানাম নগরীর জন্য কিছু জমি অধিগ্রহণে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
এই খবর পেয়ে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রতœতত্ত্ব অফিসের সাইনবোর্ড ভাংচুর করে এবং কর্মচারীদেও অবরুদ্ধ করে রাখে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৩৬ ঘ.
bdnews24