নারায়ণগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ নগরীর কয়েকটি বাজার থেকে ফরমালিনযুক্ত প্রায় দেড়মণ মাছ জব্দ করে পুড়িয়ে দিয়েছে পুলিশ।
এ সময় চার মাছ ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।
শুক্রবার সকালে জেলা পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশ দ্বিগুবাবুর বাজার, খানপুর বউবাজার ও ডিপার্টমেন্টাল স্টোর স্বপ্নতে এই অভিযান চালায়।
কমিউনিটি পুলিশ নারায়ণগঞ্জ সদর সাধারণ সম্পাদক মো. সাঈদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি বাজার থেকে তেলাপিয়া, রুই ও বোয়ালসহ দেড়মণ মাছ জব্দ করা হয়েছে।
পরে মাছগুলো পুড়িয়ে দেয়া হয় বলে তিনি জানান।
ফরমালিনযুক্ত মাছ বিক্রির দায়ে ৪ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১১ ঘ.
bdnews24