২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী নিহত

গাজীপুরে ট্রাকচাপায় বৃহস্পতিবার এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

গাজীপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ট্রাকচাপায় বৃহস্পতিবার এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ সড়কের হোতাপাড়া এলাকায় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহীর আরো দুই সঙ্গী আহত হন। নিহত সোজায়েত (১৬) সদর উপজেলার বাঘের বাজার এলাকার শামসুল আলমের ছেলে। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রাব্বানী সাংবাদিকদের জানান, সোজায়েত দুই বন্ধুকে নিয়ে বাঘের বাজার থেকে জেলা শহরের দিকে আসছিলেন। এ সময় হোতাপাড়ায় একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সোজায়েত মারা যান। ট্রাকটি আটক হলেও চালক পলাতক রয়েছেন বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৪০ ঘ.