ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের ৩৯ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন ২৬ জন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সমপর্যায়ের। বাকিরা ভেটেরিনারি সার্জন ও সমমানের কর্মকর্তা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব লক্ষণ কুমার দেবনাথের স্বাক্ষরে বুধবার এসব কর্মকর্তা পদে রদবদল করা হয়।
এদের মধ্যে পাবনার অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত ডিএলও) শাহেদা আক্তারকে চট্টগ্রাম এবং রংপুর সদরের ইউএলও ওমর ফারুককে কুড়িগ্রামের অতিরিক্ত ডিএলও পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের (ইউএলও) মধ্যে সিলেট গোয়াইনহাটের রুহুল আমিনকে ময়মনসিংহের ত্রিশাল, ত্রিশালের নুরুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, চট্টগ্রাম রাঙ্গুনিয়ার ইদ্রিস আলীকে রংপুর সদর, মেহেরপুর গাংনীর মারুফ হাসানকে কুষ্টিয়া সদর, নওগাঁ মহাদেবপুরের মাহফুজুর রহমানকে বগুড়ার কাহালু, হবিগঞ্জের নবীনগরের জহির উদ্দিনকে মুন্সিগঞ্জের সিরাজদিখান, শরিয়তপুরের গোসাইরহাটের দুলালী রানী সরকারকে মানিকগঞ্জ সদরে ইউএলও পদে পদলি করা হয়েছে।
এ ছাড়া বগুড়া কাহালুর ইউএলও শাহ মো. বায়েজীদ রব্বানীকে পটুয়াখালীর দুমকি, খুলনা কয়রার এসএম আইয়ুব আলীকে একই জেলার দিঘলিয়া, বরিশাল উজিরপুরের আশুতোষ কুমার রায়কে একই জেলার গৌরনদী, পঞ্চগড়ের বোদার রাশেদুল হককে দিনাজপুরের পার্বতীপুর, পার্বতীপুরের আম্বর আলী তালুকদারকে একই জেলার খানসামা এবং মাগুরা মুহাম্মদপুরের এবিএম আলমগীরকে বদলি করা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ায়।
ইউএলওদের মধ্যে মানিকগঞ্জ দৌলতপুরের আনোয়ার হোসেনকে একই জেলার ঘিওর, ঘিওরের শহিদুল ইসলামকে কিশোরগঞ্জের মিঠামইন, পাবনা সুজানগরের লিয়াকত হোসেনকে নীলফামারীর ডিমলা, মানিকগঞ্জ শিবালয়ের খোরশেদ আলমকে ঢাকার ধামরাই, ধামরাই’র লুৎফর রহমানকে লক্ষ্মীপুরের রামগঞ্জ, মুন্সিগঞ্জ শ্রীনগরের এমদাদুল হক তালুকদারকে মুন্সিগঞ্জ সদর এবং মুন্সিগঞ্জ সদরের আনোয়ারুল হককে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ইউএলও পদে বদলি করা হয়েছে।
ভেটেরিনারি সার্জন থেকে সদ্য পদোন্নতি পেয়ে ইউএলও হওয়া কর্মকর্তাদের মধ্যে পাবনা সদরের আবু রেজা তালুকদারকে একই জেলার সুজানগর, ফরিদপুর চরভদ্রাসনের সমীরন প্রিয় সাহাকে একই উপজেলায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের রিজার্ভ কর্মকর্তা অমল কুমার সরকারকে মাগুরার শ্রীপুর এবং ঢাকা সিটি কর্পোরেশনের সহকারী পশু চিকিৎসক এসএম আমিনুল ইসলামকে কুমিল্লার মনোহরগঞ্জের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া ভেটেরিনারি সার্জনদের মধ্যে নারায়ণগঞ্জ সদরের নারায়ণ চন্দ্র সরকারকে প্রাণিসম্পদ ঔষধাগারের স্টোর অফিসার (মেডিসিন), রাজশাহীর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অনামিকা রায়কে সাভারের ওটিআই’র প্রভাষক এবং নোয়াখালীর সরকারী হাস-মুরগির খামারের খামার উন্নয়ন কর্মকর্তা ফজলুল করিমকে গাইবান্ধা এলটিআই’র প্রভাষক পদে বদলি করা হয়েছে।
ভেটেরিনারি সার্জনদের মধ্যে কুমিল্লা চৌদ্দগ্রামের তাসনোভা বেগমকে নেত্রকোনার পূর্বধলা, মহাখালী বাদলা টিকা শাখার বৈজ্ঞানিক কর্মকর্তা লুৎফর রহমানকে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, লক্ষ্মীপুর সদরের সাদিয়া আফরিনকে ময়মনসিংহের ত্রিশাল, কক্সবাজার মহেশখালীর মিজানুর রহমানকে খাগড়াছড়ির মানিকছড়ি, ব্রাহ্মণবাড়িয়ার কসবা আব্দুল্লা আল মারুফকে ময়মনসিংহের ভালুকা, সিলেট সদরের শহীদুল ইসলামকে টাঙ্গাইলের ধনবাড়ি, কিশোরগঞ্জ নিকলীর সাজিয়া আফরিনকে টাঙ্গাইলের মির্জাপুর, গাইবান্ধার এলটিআই’র প্রভাষক তুহিন আল ফেরদৌসকে টাঙ্গাইলের দেলদুয়ার এবং গাইবান্ধা এফডিআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সফররাজ হোসেনকে দিনাজপুরের পার্বতীপুরের ভেটেরিনারি সার্জন হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬০৩ ঘ.
bdnews24