২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানব কল্যাণে কাজ করার আহ্বান পোপ প্রতিনিধির

মানব জীবনকে সামনে এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকান সিটি থেকে বাংলাদেশ সফরে আসা পোপের প্রতিনিধি মারফি ও’কনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানব জীবনকে সামনে এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকান সিটি থেকে বাংলাদেশ সফরে আসা পোপের প্রতিনিধি মারফি ও’কনা। বুধবার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে প্রশিক্ষণার্থী ইমামদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, মানব জীবনকে সামনে এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে। লোভ-লালসা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলেই আল্লাহ আমাদের শান্তি দেবেন। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করে পোপের প্রতিনিধি বলেন, এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। দুস্থ মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত জোসেফ মারিনো বলেন, সকল ধর্ম বিশ্বাসী মানুষকে একযোগে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের জন্য সত্যিকার অর্থে কাজ করতে হবে। এজন্য ধর্মান্তরিত হতে হবে তা নয়, একে অপরের প্রতি সম্মান জানাতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, অ্যান্ড্রু সিমারজেল, বিশপ বিজয় এনডি ক্রুজ ও জেমস ক্রুজসহ ফাউন্ডেশনের পরিচালক এবং ঊর্ধতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭০০ ঘ.