২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিওগুলোর সঙ্গে ইসির সংলাপ ২২ নভেম্বর

ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এবার বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এবার বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ নভেম্বর দেশের অর্ধশতাধিক এনজিওকে আমন্ত্রণ জানানো হচ্ছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বুধবার সাংবাদিকদের জানান, ভোটার তালিকা হালনাগাদ ও সংসদীয় এলাকার সীমানা পুনর্র্নিধারণ নিয়ে এনজিওগুলোর মতামত নেয়া হবে। সবশেষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসবেন তারা। এর আগে গত ১৩ সেপ্টেম্বর সুশীল সমাজের প্রতিনিধি ও ১০ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধিদের মতামত নেয় কমিশন। আইন সংস্কার নিয়ে বিগত নির্বাচন কমিশন বেসরকারি সংস্থাগুলোর মতামত নিলেও সীমানা পুননির্ধারণ বিষয়ে এই প্রথম এনজিওগুলোর মতামত নিচ্ছে বর্তমান ইসি। কমিশনের জনসংযোগ পরিচালক এম আসাদুজ্জামান জানান, আমন্ত্রণপত্রে ইসি সচিবের অনুমোদন পেলে বৃহস্পতিবারই তা সংশ্লিষ্টদের পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৬২৫ ঘ.