পাবনা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানার বালুঘাটা থেকে চরমপন্থী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার আব্দুল মালেক (৩০) বালুঘাটা গ্রামের আব্দুস সাত্তরের ছেলে। তিনি চরমপন্থী বাহিনীর সদস্য বলে জানান গোয়েন্দা পুলিশের এএসআই ইয়াসিন আরাফাত।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালুঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি রিভলবার ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ডাকাতি মামলাসহ অবৈধ কর্মকাণ্ডের বেশকিছু অভিযোগ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৬ ঘ.
bdnews24