২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষা: ঢাবির ‘ঘ’ ইউনিটের আসন বিন্যাস প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 09:54 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর। সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করে বলা হয়, পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে মোট ৭৯টি কেন্দ্রে আসনের ব্যবস্থা করা হয়েছে। এ বছর ‘ঘ’ ইউনিটে ৭৮ হাজার ৩৪১ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে। এছাড়া http://ghaunit.univdhaka.edu এই ওয়েবসাইটে অথবা মোবাইল ফোন থেকে ১৬৩২১ নম্বরে এসএমএস করেও আসন বিন্যাস জানা যাবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স রিসিভার নিয়ে যাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৫৫১ ঘ. আসন বিন্যাস দেখতে ক্লিক করুন