২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের ৩০ জন রিমান্ডে

মতিঝিল এলাকায় ‘তাণ্ডবের’ কারণ জানতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৩০ নেতার্কর্মীকে তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 05:49 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিল এলাকায় ‘তাণ্ডবের’ কারণ জানতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৩০ নেতার্কর্মীকে তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। পুলিশের সঙ্গে সোমবারের সংঘর্ষের চার মামলার মধ্যে একটিতে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী রিমান্ডের এই আদেশ দেন। দ্রুতবিচার আইনে করা এই মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক শেখ মফিজুর রহমান এই ৩০ আসামিকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন। ৩০ জনের পাশাপাশি আল আমিন (২০) ও হাফিজুর রহমান (২১) নামে আরো দুই আসামিকেও হেফাজতে চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা। তবে আদালত সে আবেদনে সাড়া না দিয়ে এই দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে। তাদের জামিন চেয়ে আবেদন হয়েছে। বুধবার ওই আবেদনের শুনানি হবে। যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার বিকালে বিক্ষোভরত জামায়াত-শিবিরর্কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মতিঝিল এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষস্থল থেকে পুলিশ ৩২ জনকে গ্রেপ্তার করে। তাদেরসহ ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চারশ জনকে আসামি করে চারটি মামলা করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে যানবাহন ভাংচুর, পুলিশের ওপর হামলা, মারধর ইত্যাদি অভিযোগ আনা হয়েছে। যাদের রিমান্ডে পাঠানো হয়েছে, তারা হলেন- মো. মাহবুবুর রহমান, মো. হাবিবুর রহমান ফিরোজ, মো. মশিউর রহমান, আব্দুল্লাহ আল মুজাহিদ, মো. হাবিবুর রহমান মিশর, মো. কলিম উল্লাহ, মো. রফিকুল ইসলাম ওরফে বিপ্লব, মো. মেহেদী হাসান, মো. শামীম আহমেদ, মো. মোমিনুল করিম মাসুম, মো. মারুফ বিল্লাহ, মো. সালাউদ্দিন, মো. মোনায়েম, মো. শফিউল্লাহ, মো. আনোয়ারুল করিম, মো. রাজীব আহম্মেদ, মো. আশরাফুল আলম, মো. রেজাউল করিম রনি, মো. আ. আলীম, মো. সাইফুল্লাহ, মো. বদরুল হাসান, মো. মফিজুর রহমান, আব্দুল মুনতাকিম, আব্দুল নূর, মো. মিজানুর রহমান সেলিম, আহসান উল্লাহ, নাসিরুজ্জামান নাঈম, মো. হাবিবুর রহমান, মো. নাজমুল হাসান ও এস এম জহিরুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩৪৭ ঘ.