ঝিনাইদহ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদরে মঙ্গলবার দুটি হাত বোমাসহ চরমপন্থী সন্দেহে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ওলিয়ার রহমান সদর উপজেলার নাদকুন্ডু গ্রামের বাবর আলি খাঁর ছেলে।
তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে জড়িত বলে ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, বৈডাঙ্গা বাজারের পাশে বোমা কেনাবেচার সময় ব্যাগে রাখা দুটি বোমাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মোটরসাইকেল আরোহী তিন বোমা বিক্রেতা পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.
bdnews24