২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে মেম্বারের মামলায় চেয়ারম্যান আটক

প্রতারণার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুরে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

জয়পুরহাট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুরে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রায়কালী ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমানকে আক্কেলপুর উপজেলা শহরের একটি পত্রিকা অফিস থেকে গ্রেপ্তার করা হয়। আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান সাংবাদিকদের বলেন, একটি প্রজেক্ট পাইয়ে দেয়ার কথা বলে চেয়ারম্যান শহিনুর ইউপি সদস্য হারেজ আলীর কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। কিন্তু প্রজেক্ট না দেয়ায় ইউপি সদস্য সকালে থানায় অভিযোগ করেন। বিকালে ইউপি চেয়ারম্যানকে তার ‘সাপ্তাহিক জয়পুর বার্তা’ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৪ ঘ.