মুন্সীগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মাওয়ায় মঙ্গলবার দুপুরে পুরনো ফেরিঘাট সংলগ্ন এলাকার প্রায় দেড়শ’ ফুট পদ্মায় তলিয়ে গেছে।
এ সময় বিআইডবি¬উটিএ’র পুরাতন লঞ্চ টার্মিনালের একটি জেটি ও দুটি ই¯পাত খণ্ড পানিতে তলিয়ে গেছে। নদীগর্ভে চলে গেছে তিনটি দোকানের খুঁটি, বেড়া এবং একটি পুরনো বড় বটগাছ।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক আলী আজগর বলেন, আকস্মিক নদী ভাঙনে পুরাতন ফেরিঘাটের লঞ্চ টার্মিনালের জেটি ও দুইট লোহার পাত তলিয়ে যাওয়ায় বিআইডবি¬উটিএ’র অনেক ক্ষতি হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট বিভাগকে তাগিদ দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কাজে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ফেরিঘাটে ভাঙন দেখা দেয়ায় প্রশাসন উদ্বিগ্ন। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24