২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

গাজীপুর, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা বাইপাস সড়কের পাশ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার পূবাই পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। লাল সালোয়ার কামিজ পরা ওই নারীর দুই হাত পেছনের দিকে বাঁধা ছিল। লাশ াজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০০ ঘ.