২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবক খুন

ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। রোববার রাত ১০টার দিকে জিনজিরার রহমতপুরে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম মো. ইয়াসিন (১৮)। ইয়াসিনের বাসা রহমতপুরে। মিটফোর্ড হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে ইয়াসিনকে হাসপাতালে আনা হয়। “কয়েকজন যুবক তাকে হাসপাতালে এনে বলে, একে ছিনতাইকারী ছুরি মেরেছে। মৃত ঘোষণার পর ওই যুবকরা জানায়, তাকে সন্ত্রাসীরা হত্যা করেছে।” কেরানীগঞ্জ মডেল থানার ওসি মাঈনুদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় ইয়াসিন ও আল আমিন নামে দুই যুবক বুড়িগঙ্গা নদীর পাড়ে বসে গল্প করছিল। ওই সময় পার্বতী নামে এক যুবকের সঙ্গে ঝগড়া হলে ইয়াসিন তাকে চড় মারে বলে পুলিশ স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছে। “কিছুক্ষণ পর আল আমিন বাসায় চলে যাওয়ার পর এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে,” বলেন ওসি। পুলিশের ধারণা, পার্বতী নামের যুবকই এ ঘটনা ঘটিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০০০১ ঘ.