২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণ পাচার: বেবিচকের নিরাপত্তা প্রধানকে অব্যাহতি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা তত্ত্বাবধায়ক খন্দকার নিজামুদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা তত্ত্বাবধায়ক খন্দকার নিজামুদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় বেবিচকের উপ-পরিচালক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইকরামুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সাড়ে ১৩ কেজি স্বর্ণ পাচারের ঘটনায় জড়িত অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে আটক খন্দকার নিজামুদ্দিনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ১৩ কেজি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। এ সময় দুবাই থেকে আসা মনোয়ারুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শনিবার নিজামুদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/এএল/১৯৫৯ ঘ.