২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

র‌্যাব পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গ্রেপ্তার আবদুল জব্বার (৩৭) র‌্যাব পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। র‌্যাব-২ এর উপ-অধিনায়ক আনোয়রুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর ২টার দিকে জব্বারকে আগারগাঁও বিএনপি বস্তি এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯০০ ঘ.