২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা। শনিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু জাফর আব্দুল্লাহ (৫৫) ও মো. আনোয়ার হোসেন (২১) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার বাসিন্দা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহ আমানত সেতু এলাকায় সৌদিয়া বাস কাউন্টারের সামনে ঢাকা যাওয়ার জন্য অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৫৩৯ ঘ.