২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ফেরারি আসামি গ্রেপ্তার

হত্যার দায়ে দণ্ডিত হওয়ার ১৭ বছর পর বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

বরিশাল, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার দায়ে দণ্ডিত হওয়ার ১৭ বছর পর বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বীরঙ্গল গ্রাম থেকে হত্যা ও চোখ উঠানোর মামলায় ৪২ বছরের সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান (৫৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবর পেয়ে নিজ বাড়ি থেকে মান্নানকে গ্রেপ্তার করা হয়। বীরঙ্গল গ্রামে একজনকে হত্যা ও অপর একজনের চোখ তুলে নেওয়ার মামলায় বরিশালের আদালত ১৯৯৫ সালে তাকে ৪২ বছরের সাজা দেয়। রায় ঘোষণার আগে থেকেই মান্নান পলাতক ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫৩৩ ঘ.