২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর বাড্ডা ও মিরপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 09:01 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা ও মিরপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উত্তর বাড্ডায় সুজন মিয়া (২৫) নামে এক হোটেল কর্মচারী রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় মারা যায়। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহত সুজনের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর কাঁচাবালিতে। বাবার নামে মো. মইনুদ্দিন। এদিকে শনিবার রাত ১২টার দিকে কল্যাণপুরে প্রধান সড়কের ওপর থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মিরপুর থানার এসআই মো. শফিউল্লাহ জানান, গাড়ি চাপায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৪৫৩ ঘ.