২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা বিসর্জন দেওয়ার সময় ছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জের সলঙ্গায় লক্ষ্মী প্রতিমা বিসর্জন দেওয়ার সময় নদীতে পড়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 08:48 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় লক্ষ্মী প্রতিমা বিসর্জন দেওয়ার সময় নদীতে পড়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিখোঁজ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় নিখোঁজ সুজন কুমার পাল (২১) কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি ঘুড়কা বেলতলা পালপাড়ার সুরেশ পালের ছেলে। সলঙ্গা থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন ভূইয়া জানান, ঘুড়কা বেলতলা পালপাড়া মহল্লায় লক্ষী পূজা অর্চনা শেষে শুক্রবার সন্ধ্যায় পাশের ফুলজোড় নদীতে তা বিসর্জন দেয়া হয়। “এসময় সুজন কুমার পাল সবার অগোচরে হঠাৎ নদীর পানিতে তলিয়ে যায়।” শনিবার সকাল থেকে রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দল ও স্থানীয়রা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪২ ঘ.