২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভিয়েতনাম সফরে ২ চুক্তি স্বাক্ষর

কৃষি ও ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চুক্তি দু’টি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত হয় দু’টি সমঝোতা স্মারকও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধামন্ত্রীর ভিয়েতনাম সফরে দু’টি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেন দু’ দেশের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান ডুং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দু’দেশের মধ্যে কৃষি ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত ২০০৪ সালে ঢাকায় স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের মেয়াদ স¤প্রসারণ নিয়ে একটি চুক্তি হয়। আরেকটি চুক্তি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভিয়েতনামের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ভিসিসিআই) মধ্যে বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস কাউন্সিল এবং ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার জন্য সহযোগিতা সংক্রান্ত। এছাড়া ভিয়েতনামের কৃষি ও পল্লী-উন্নয়ন মন্ত্রণালয় ও বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ভিয়েতনাম ট্রেড প্রমোশন এজেন্সি ও বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর মধ্যে দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি ও সমঝোতা স্মারকগুলো দু’টি দেশের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে স্বাক্ষর অনুষ্ঠান শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। এর আগে শুক্রবার সকালে এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর ৪৮ জাতি ফোরামের সম্মেলন ‘এশিয়া-ইউরোপ মিটিং সামিটে’ যোগ দিতে লাওসে যাওয়ার আগে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। শনিবার হো চি মিনের স্মৃতিস্তম্ভ ও ভিয়েতনামের শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি একটি সেমিনারে যোগ দেবেন এবং ভিয়েতনামের শিল্প ও কৃষি ব্যবস্থা ঘুরে দেখবেন। ভিয়েতনাম থেকে রোববার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের উদ্দেশে হ্যানয় ত্যাগ করবেন শেখ হাসিনা। ওইদিনই তিনি প্রেসিডেন্ট প্রাসাদে লাও প্রজাতন্ত্রের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ৫ নভেম্বর সোমবার লাও জাতীয় সম্মেলন কেন্দ্রে নবম নবম ‘এশিয়া-ইউরোপ মিটিং সামিট অব হেডস অব স্টেট অ্যান্ড গভার্নমেন্ট’ এ অংশ নেবেন শেখ হাসিনা। এই সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সঙ্কট, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক-সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর নেতারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ছয় দিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। এছাড়া এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৯৩৪ ঘ.