কক্সবাজার, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে ছয় হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে র্যব।
কক্সবাজার-টেকনাফ সড়কে লিংক রোড সংলগ্ন বিসিক এলাকা বৃহস্পতিবার রাত ২টার দিকে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোহাম্মদ ইউসুফ (২০), মোহাম্মদ জাকারিয়া (২২) এবং হ্নীলা ইউনিয়নের রতন বিশ্বাস (২৮)।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সরওয়ার-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ট্রাকে করে পাচারকালে তল্লাশি চালিয়ে ছয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৫ ঘ.
bdnews24