২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে খেলা নিয়ে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শরফত আলী (৭০) উপজেলার কালীপুরা চরডেগরী গ্রামের মৃত তৈয়ব আলী মুন্সীর ছেলে। বৃহস্পতিবার রাতে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গজারিয়া থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের পরদিন রোববার স্থানীয় জশই তলা মোড়ের একটি মাঠে যষ্ঠী তলা ও কালীপুরা চরডেগরী গ্রামের মধ্যে প্রীতি ক্রিকেট খেলার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় রামদার আঘাতে শরফত আলী (৭০), পান্নু (২২) ও রাবেয়া খাতুন (৫০) নামে তিনজন গুরুতর আহত হন। তাদেরকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বৃহস্পতিবার রাতে মারা যান শরফত। তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১২২৫ ঘ.