ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরা কোনপাড়া বাঁশের পুল এলাকার ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে যুবকের লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার/পাঁচদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর ডোবায় লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা।
চেক শার্ট পরা যুবকের আনুমানিক বয়স ২৫।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮১৭ ঘ.
bdnews24