২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ের অদূরে মালিহাতায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে বৃহস্পতিবার একজন নিহত হয়েছেন। আহত হন আরো ৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ের অদূরে মালিহাতায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে বৃহস্পতিবার একজন নিহত হয়েছেন। আহত হন আরো ৭ জন। পুলিশ এ খবর দিয়েছে। নিহত ইকবাল হোসেন (২০) চিলেন ট্রাকটির হেলপার। আহতরা হচ্ছেন- সেন্টু মিয়া (৪০),আনোয়ার হোসেন (৪৮), রাজিব মিয়া (২০), সবুজ হোসেন (২৫),আবদুর রহমান (৫০), সারোয়ার হোসেন (৫০) ও কিতাব আলী (৫৯)। বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট নুর হায়দার জানান, রাত পৌনে আটটার দিকে একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, মাইক্রোবাসটি জাফলং থেকে ঢাকা যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৩১ ঘ.