২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ ‘চরমপন্থী’ গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বন্দুকসহ এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 09:43 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঝিনাইদহ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বন্দুকসহ এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে উপজেলার গাবলা গ্রাম থেকে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য কোরবান আলিকে গ্রেপ্তার করা হয়। কোরবান উপজেলার গোয়ালখালী গ্রামের বারেক সরকারের ছেলে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোরবানকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩৭ ঘ.