২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঠিখেলায় মাতল শার্শা

যশোরের শার্শা উপজেলার পাকশিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 06:30 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বেনাপোল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলার পাকশিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা। বুধবার বিকালে জমজমাট এ আয়োজনকে ঘিরে সীমান্তের পাকশিয়া গ্রামটি মেতেছিল উৎসবের আমেজে। আশপাশের গ্রামেরও কয়েক হাজার নারী-পুরুষ দুপুর রোদে বসে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলাটি উপভোগ করেন। স্থানীয় ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ষাটের দশক থেকেই এ অঞ্চলে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ঐতিহ্য ধরে রাখতেই প্রতিবছর এই দিনে খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়ই স্থানীয়। সব বয়সের খেলোয়াড়রাই এতে অংশ নিয়ে থাকে বলে জানান ইউপি চেয়ারম্যান। খেলা শেষে আয়োজক কমিটির কর্মকর্তা আব্দুর রব বিশ্বাস অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২৫ ঘ.