২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় ডিসিসি কর্মচারীর ৬ মাস কারাদণ্ড

পাঁচ হাজার টাকা ঘুষ নেয়ার দায়ে ঢাকা সিটি করপোরেশনের হিসাব সহকারী মো. মাহবুবুল হককে ছয় মাস কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাঁচ হাজার টাকা ঘুষ নেয়ার দায়ে ঢাকা সিটি করপোরেশনের হিসাব সহকারী মো. মাহবুবুল হককে ছয় মাস কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসাইন এ দ-াদেশ দেন। অবশ্য আদালতের রায়ের পর জামিনে থাকা মাহবুবুল একই আদালত থেকে আপিলের শর্তে জামিন পান। সেজন্য তাকে কারাগারে পাঠানো হয়নি। মামলার রায়ের বিবরণে বলা হয়, বনানীর ১১ নম্বর সড়কের নাভানা হোমসের ই-১৫১, ফ্ল্যাট নম্বর-৫০১ এর বাসিন্দা সৈয়দ ফারুক হোসেন পৌর কর পুনঃ নির্ধারণের জন্য আবেদন করেন। তিনি ২০০৯ সালের ১ মার্চ গুলশানের সিটি করপোরেশন ৯ নম্বর কর অঞ্চলের কার্যালয়ে যান। কাগজপত্র জমা দিয়ে তিনি ওই সেকশনের হিসাব সহকারী মাহবুবুলের সঙ্গে দেখা করেন। তাড়াতাড়ি কাজটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাহবুবুল তার কাছে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি ফারুক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং গুলশান থানা পুলিশকে জানিয়ে ১২ মার্চ সনাক্ত চিহ্ন হিসাবে টাকার মধ্যে নিজের স্বাক্ষর দিয়ে তা ঘুষ হিসাবে মাহবুবুলকে দেন। পরে গুলশান থানার উপ-পরিদর্শক আযম মিয়া ঘুষের ওই অর্থ মাহবুবুলের কার্যালয়ে গিয়ে তার কাছ থেকে উদ্ধার করেন। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়। ২০১০ সালের ২৮ মার্চ দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন । মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য নেয়া হয়। দ-িতের আইনজীবী আমিনুল গণী টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরকম রায় দেয়ার কোনো আইনি কারণ ছিল না। শুধুমাত্র নৈতিক দিক বিবেচনায় শাস্তির এ রায় দেয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৭৩০ ঘ.