ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মুগদা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। আহত হয় আরো দুই কিশোর।
মঙ্গলবার রাত ৯টার দিকে মা-া খালপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সাগর (২৬)। আহতরা হলো- শাহীন (১৬) ও নোমান (১৭)।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত তিন জনকে রাত সাড়ে ৯টার দিকে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
আহত দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহীনের বরাত দিয়ে এসআই মোজাম্মেল বলেন, রাতে তারা তিনজন হাঁটছিল। এসময় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী তাদেরকে ছুরি মেরে পালিয়ে যায়।
তবে তিনি বলেন, আহত দুজন তেমন কোনো তথ্য দিচ্ছে না। পুলিশের ধারণা নিজেদের মধ্যে কোনো কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।
নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২৩০৫ ঘ.
bdnews24