২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজধানীর পাশে হচ্ছে ৪ স্যাটেলাইট সিটি’

রাজধানীতে মানুষের বাড়তি চাপ কমাতে এবং যানজট নিরসনে চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীতে মানুষের বাড়তি চাপ কমাতে এবং যানজট নিরসনে চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-মাওয়া সড়কের মরিচাবাড়ি ও তুলসিখালী ব্রিজ এলাকা, মেঘনা ও মানিকগঞ্জ এলাকায় স্যাটেলাইট সিটি নির্মানের পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে। ভৌগলিক অবস্থান বিবেচনা করে স্থানগুলো নির্ধারণ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যে এলাকায় জমির দাম তুলনামূলকভাবে কম হবে এবং অধিগ্রহণ করা সহজ হবে সে এলাকাতেই এ সিটি গড়ে তোলা হবে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে স্যাটেলাইট সিটিগুলো নির্মাণ করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একাধিক প্রতিষ্ঠান এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৬৫১ ঘ.