ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপাইনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক স¤প্রসারণে এবং দু’দেশের মধ্যে বিদ্যমান চুক্তিগুলোর পরিপূর্ণ বাস্তবায়নে উদ্যোগ নিতে ফিলিপাইনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জন গোমেজ (অব.) সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ফিলিপাইনের সাথে বাংলাদেশের চমৎকার সম্পর্ক বিদ্যমান। ১৯৭২ সনের ফেব্রুয়ারি মাসে সদ্য-স্বাধীন বাংলাদেশকে ফিলিপাইন স্বীকৃতি দেয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে ফিলিপাইন।
রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে ফিলিপাইনের প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রদূত গোমেজ জানান, তিনি দায়িত্ব পালনকালে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক সম্পর্ক স¤প্রসারণে সর্বোচ্চ তৎপরতা চালাবেন।
রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাফল্য কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সচিবরাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪৮ ঘ.
bdnews24