২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বন্দর থানা থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তৈয়ব আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার সকালে ঈশান মিস্ত্রি ঘাটের পূর্ব পাশে মহেশ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মস্তকবিহীন লাশটির হাত পা বাধা অবস্থায় ছিল। নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো সবুজের চেক ফুল হাতা শার্ট। পাঁচ সাত দিন আগে এই হত্যাকা- হয়েছে বলে ধারণা করছেন এসআই তৈয়ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১৫১৫ ঘ.