২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট কারাগারে কয়েদির মৃত্যু

বাগেরহাট কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

বাগেরহাট, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে গোরা সরদার (৫২) নামেও ওই কয়েদি মারা যায়। চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গোরা খুলনা রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের মহির উদ্দিন সরদারের ছেলে। বাগেরহাট কারাগারের কারাধ্যক্ষ মোহম্মদ বদরুদ্দোজা জানান, সকাল এগারোটার দিকে গোরা সরদারের হঠাৎ বুকে ব্যাথা শুরু হয়। চিকিৎসার জন্য কারাগার থেকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ২ ফেব্রুয়ারি থেকে বাগেরহাট কারাগারে সাজা খাটছিলেন গোরা । বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মঈন উদ্দিন মোল্লা জানান, সকাল সাড়ে এগারোটার দিকে গোরাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৩১২ ঘ.