২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক জনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 07:12 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক জনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত আব্দুল কাইয়ুম (৪০) বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। শিবগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম জানান, জমি নিয়ে চাচাতো ভাই বাহাদুর ও মাহাবুরের সঙ্গে কাইয়ুমের বিরোধ ছিল। সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ বিরোধের জের ধরে চাচাতো ভাইদের সঙ্গে তার বাকবিত-া হয়। এক পর্যায়ে তারা কাইয়ুমকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত কাইয়ুমকে স্থানীয়রা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে পুলিশ মিন্টু (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৩০৬ ঘ.