২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাড়ে ১৩শ’ ফেন্সিডিলসহ আটক ২

নগরীতে ১৩শ’ ৫০ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে ১৩শ’ ৫০ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। গ্রেপ্তার নূরুল হুদা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার এবং মো. জামাল রামু উপজেলার বাসিন্দা। শনিবার গভীর রাতে নগরীর প্রবেশ মুখ কর্নেল হাট ডিটি রোড এলাকা থেকে গাড়িটি আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে নগরীর পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৬০৫ ঘ.