২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহসীনকে খুন করেন তার স্ত্রী

রাজধানীর পল্লবীতে সাবেক সেনা সদস্য মহসীনকে তার স্ত্রীই খুন করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে সাবেক সেনা সদস্য মহসীনকে তার স্ত্রীই খুন করেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ হেফাজতে মহসীনের স্ত্রী সালেহা খাতুন শিউলী পুলিশকে জানিয়েছেন, শরীফ ও ওয়ালিউল্লাহ নামে দুই ব্যক্তির সহায়তায় মহসীনকে হত্যা করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে শিউলী পল্লবী থানায় এসে জানায়, তার স্বামী শাহবাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে শিউলীর অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তার পল্লবীর বাসায় তল্লাশি চালিয়ে হত্যার আলামত পায় এবং গ্রেপ্তার করে। পরে শরিফকেও গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহসীনকে গলাকেটে হত্যা করা হয়েছে। তাছাড়া মহসীনের গোপনাঙ্গও কাটা ছিল। শিউলীর বরাত দিয়ে তিনি জানান, শরীফ নামে এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকায় শরীফ ও ওয়ালিউল্লাহ নামে আরেক ব্যক্তির সহযোগিতায় এ হত্যাকা- ঘটানো হয়েছে। ঘটনার সময় তাদের দুই ছেলে নানা ও নানির সঙ্গে চাঁদপুরের মতলবের গ্রামের বাড়িতে ছিল। নিহত মহসীন সাবেক সেনা সদস্য ছিল। চাকরি শেষে একটি সিকিউরিটি কোম্পানিতে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬০০ ঘ.