২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ঈদ শুভেচ্ছা বিনিময় লেডিস ক্লাবে

প্রতিবারের মতো এবারো ঈদের দিন ইস্কাটনের লেডিস ক্লাবে কূটনীতিক, বিশিষ্টজন ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবারের মতো এবারো ঈদের দিন ইস্কাটনের লেডিস ক্লাবে কূটনীতিক, বিশিষ্টজন ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি কূটনীতিকদের শুভেচ্ছা বিনিয়ন করবেন। এরপর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এছাড়া আলাদা এক বিবৃতিতে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৩৫ ঘ.