২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক ফাঁকি: চট্টগ্রামে আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ আসবাবপত্র, বাথরুম ফিটিংস ও বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস ও উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) যৌথ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ আসবাবপত্র, বাথরুম ফিটিংস ও বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস ও উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) যৌথ দল। বুধবার গভীর রাতে বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় নোঙ্গর করা ‘এমভি ব্রেভ রয়্যাল’ জাহাজে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করা হয়। কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজ থেকে মটর যান ইঞ্জিন সরঞ্জাম ও বিপুল পরিমাণ রশিও জব্দ করে যৗথ দল। জব্দ করা সরঞ্জামের মূল্য আনুমানিক ৯২ লাখ ৫৫ হাজার টাকা এবং সরঞ্জামগুলো চীন ও সিঙ্গাপুর থেকে আনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। একটি চক্র দীর্ঘদিন ধরে বাণিজ্যিক জাহাজের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে বিলাসবহুল পণ্যের চোরাচালান করে আসছে বলে এতে উল্লেখ করা হয়। এ ঘটনায় জাহাজটির বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর আওতায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২১০০ ঘ.