২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে এক ‘ছিনতাইকারী’ নিহত

ছিনতাইকারী সন্দেগে গাজীপুরের টঙ্গী এলাকায় গণপিটুনিতে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

গাজীপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারী সন্দেগে গাজীপুরের টঙ্গী এলাকায় গণপিটুনিতে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে নিহতের দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “নিহত ছিনতাইকারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৭ বছর।” “গাজীপুরের টঙ্গীর মুধুমিতা রোডের পাশে বৃহস্পতিবার ভোরে কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের চেষ্টা করে।” “এ সময় আশপাশের লোকজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।” গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। অন্য ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬০০ ঘ.